জনগণের শক্তি, আগামীর মুক্তি
জনগণের উদ্যোগে, জনগণপন্থী রাজনৈতিক শক্তি গড়ে তুলতে আসুন ঐক্যবদ্ধ হই
Network for People’s Action
"আমাদের লক্ষ্য বাংলাদেশের জনগণের জন্য এমন একটি রাজনৈতিক শক্তি গড়ে তোলা, যা দেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে তার যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে নেবে। একই সঙ্গে এই শক্তি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।"
পাঁচটি মূলনীতি
গণতন্ত্র
গণতন্ত্র সংখ্যাগুরুর স্বেচ্ছাচার নয়, বরং সংখ্যালঘুর কণ্ঠস্বরের সুরক্ষা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের রাজনৈতিক ব্যবস্থা।
সাম্য
জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ও শ্রেণি নির্বিশেষে সকল নাগরিকের সমান সুযোগ ও অধিকার।
মানবিক মর্যাদা
রাষ্ট্রের প্রতিটি নাগরিকের আত্মমর্যাদা ও সম্মানের স্বীকৃতি।
সামাজিক ন্যায়বিচার
আইনের শাসন এবং প্রান্তিক ও ক্ষমতাহীন মানুষের অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠা।
প্রাণ ও প্রকৃতি সুরক্ষা
টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়ন এবং বাসযোগ্য বাংলাদেশ গড়া।